বুধবার, ২৭ মার্চ, ২০১৯

মৃত্যুর পর টাকা পয়সার কি প্রয়োজন?

ইহকাল ও পরকাল ২টা ভিন্ন অবস্থা।
দুনিয়ায় মানুষের জীবন যাপনের জন্য টাকা পয়সার দরকার পরে । পরিশ্রম করতে হয়। 
একটু সহযোগিতার অভাবে অনেক কষ্ঠে দিন পার করে আমাদেরই চারপাশে হাজারো মানুষ। 
রেজভীয়া দরবারের সকল ভক্ত বৃন্দদের পাশে দাড়াতে তাঁদের বেকারত্ব,  দারিদ্রতা ও সমস্যা সমাধানের লক্ষ্যে রেজভীয়া কল্যাণ সংস্থা গঠনের পরিকল্পনা করা হয়েছে। 
আমরা সবাই মিলে পারি একজন ঈমানদার ব্যক্তির কষ্ট দূর করতে।  
যদি ৫ টাকার ১ কাপ চা না খেয়ে আমরা ২০হাজার জনে ১ লক্ষ টাকা হবে। 
যা দিয়ে একটি পরিবারে দারিদ্রতা দূর করা সম্ভব ।
আল্লাহর বন্ধুদের দুনিয়া থেকে বিদায়ের পর কোনো টাকা পয়সার প্রয়োজন নেই ।
কিন্তু যিনি দুনিয়ায় কষ্ট করছেন তাঁকে কেনো আমরা সহযোগিতা করতে পারবো না? 
প্রতিটি এলাকায় রেজভীয়া কল্যাণ সংস্থার বিস্তার ঘটান । 
সবাই মিলে আপনার এলাকার ভাইদের  সহযোগিতা করুন।
পরস্পরের সাথে যোগাযোগ রাখুন।  বিপদে পরলে একে অন্যের পাশে দাঁড়ান। 
শূন্য থেকে যাত্রা শুরু করেছি ।
যদি কখনো বড় পরিসর তৈরি হয় তবে রেজভীয়া কল্যাণ সংস্থা থেকে বিনা সুদে ঋণ পাবেন,  বেকার হয়ে বসে থাকার চেয়ে ছোট যেকোনো কর্ম করা উত্তম   ।  
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম   দেখিয়েছেন সৎ কাজকে ঘৃণা করা যাবে না।  
আসুন সবাই মিলে পরস্পরের পাশে দাড়িয়ে দারিদ্রতা  দূর করি।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন