লক্ষ্য ও উদ্দেশ্য
ধারা ২ - সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
ক)সংগঠনের লক্ষ্য
ক)সংগঠনের লক্ষ্য
পবিত্র কোরআন সুন্নাহ অনুস্মরণে ও সরকারি আইন মেনে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা নিশ্চিত করা।
পবিত্র ঈদে মিলাদুনন্নাবী ﷺ জশনে জুলুস উদযাপন করা সরকারি বিধি মেনে।
রেজভীয়া দরবার শরিফে উন্নয়নে অংশগ্রহণ করা ও সেচ্ছাসেবী হিসেবে কাজ করা।
সমাজের কুসংস্কার দূর করণে আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতা মূলক কর্মকাণ্ড গ্রহণ করা।
যুব সমাজকে বিভিন্ন খারাপ আসক্তি মূলক কর্মকাণ্ড হতে ফিরিয়ে আনতে কাজ করা।
ধর্মীয় জ্ঞান চর্চা লক্ষ্যে গ্রন্থাগার স্থাপন করা।
কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা এবং যদি দাফন কাফনে অসমর্থ হয় তবে দাফন কাফনের ব্যবস্থা করে দেয়া।
বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে সেচ্ছাসেবী হিসেবে কাজ করা
সমাজের প্রতিটি মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আত্মকর্মসংস্থান গড়ে তোলতে প্রশিক্ষণ প্রদান ও সহায়তা করা।
দেশের প্রত্যেক প্রবীণ জনগোষ্ঠীর নিরাপদ ও সুখময় জীবন সুনিশ্চিত করার জন্য সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধি করা।
সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে সরকারের উদ্দোগে সহায়তা করা।
সমাজের প্রতিবন্ধী, দুস্ত, গরিব, অসহায় ও নিম্ন আয়ের লোকদের বহুমুখী প্রশিক্ষণ ও সংগঠনের তহবিল থেকে এককালীন অনুদান প্রদান করে আত্মনির্ভরশীল কর্মসূচি গ্রহণ।
সমাজ বিরোধী কার্যকলাপ থেকে জনগণকে বিরত রাখতে ধর্মী জ্ঞান ও চিত্ত বিনোদনের জন্য শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা।
নাগরিক দ্বায়ীত্ব বোধ জাগ্রত করার লক্ষ্যে সামাজিক শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের জ্ঞান দান করা।
হিংসা, অহংকার, স্বার্থপরতা, গীবত, ও অন্যান্য অপরাধ মূলক কাজ থেকে দূরে রাখতে বিশেষ আলোচনা সভা ও পরস্পর সৌহার্দ ও সামাজিক সুসম্পর্ক বৃদ্ধি করা ।
সংগঠনের সদস্যের পরিবহণ সেবা ও দোকানে সদস্যগণের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।
খ) সংগঠনের উদ্দেশ্যঃ
মানুষ মানুষের জন্যে এবং মানব সেবাই পরম ধর্ম বাস্তবায়নের লক্ষে সকল মানুষের কল্যাণে কাজ করা ও সরকারের প্রতি আনুগত্য থেকে একটি সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করাই উক্ত সংগঠনের মূল লক্ষ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন