সোমবার, ১ এপ্রিল, ২০১৯

ব্যবসার পরিকল্পনা

আপনি ব্যবসা করতে চান কিন্তু কোনও বড় ব্যবসার পরিকল্পনা নেই?
সফল ব্যবসার পরিকল্পনার থেকে ব্যবসা করার আকাঙ্খা সবসময়ই বেশি থাকে।
সত্যি কথা বলতে কি, কোনও কিছু বিক্রি করা ছাড়া ব্যবসা শুরু সম্ভব না।
এবং, শুরুতে কখনও কখনও সেটা খুব কঠিন হতে পারে।

তাই সৃজনীশক্তির সাহায্যে কীভাবে একটি ব্যবসার পরিকল্পনা করা যায় তার কয়েকটি উপায় এখানে তুলে ধরছি।
এই প্রক্রিয়াগুলি আপনাকে আপনার ব্যবসা পরিকল্পনাতে সাহায্য করবে।

১.  পড়ুন এবং সবকিছু পড়ুন

ব্যবসার পরিকল্পনা তৈরির দক্ষতা বাড়ানোর সর্বোত্তম উপায়টি হলো পড়া |
এলান মাস্ক প্রতিদিন দু’টি করে বই পড়তেন; বিল গেটস বলেছেন তিনি প্রতি বছর ৫০ টি বই পড়েন; এবং ওয়ারেন বাফেট তাঁর কাজের দিনের ৮০% ব্যয় করেন পড়াশোনার পিছনে। বাফেটের মতে সাফল্য অর্জনের প্রথম ধাপটিতে  অনেক পড়তে হয়।
কিন্তু, কেন এই বিখ্যাত ব্যক্তিরা পড়াকে এতটা গুরুত্ব দিয়েছেন?

উত্তরটি সহজ, আপনি যত বেশি জানবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন। কিছু জানা এবং কিছু বোঝার মধ্যে একটি বড় পার্থক্য আছে।

প্রথমটি আপনাকে চিনতে সাহায্য করবে, এবং পরেরটির সাহায্যে আপনি বিশ্লেষণ করতে পারবেন। পঠন আপনাকে বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞানলাভে সাহায্য করে।

ব্যবসায়িক পরিকল্পনা তৈরি হয় দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যোগাযোগ স্থাপনের মধ্যে দিয়ে। অ্যাপলের আইফোন, আইওয়াচ, টেসলা বা সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির কথা ভাবুন ।
প্রথমে তাঁরা একটি সংযোগ দেখেন এবং তারপর সেই পরিকল্পনাগুলোকে ব্যাবহারিক জীবনের সঙ্গে মেলান।
পরিকল্পনাগুলো অবাস্তব হিসাবে শুরু হলেও আপনাকে সে বিষয়ে এতটাই জ্ঞান অর্জন করতে হবে যাতে সারা পৃথিবীকে সেটা নিয়ে ভাবাতে পারেন।
এই বক্তব্যের বৈজ্ঞানিক ভিত্তিটি দেখে নেওয়া যাক।

গবেষকরা দেখিয়েছেন কেউ যখন কোনও উপন্যাস পড়ে মস্তিষ্কের মধ্যে উল্লেখযোগ্যভাবে কিছু সংযোজন ঘটে এবং পরবর্তী কয়েক দিনের জন্য তার একটি প্রভাব থাকে।

সহজভাবে বলা হয়, আপনি যত তাড়াতাড়ি মস্তিষ্কের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন, তত দ্রুত আপনি চিন্তা করবেন এবং পরিকল্পনা  তৈরি করতে পারবেন। সেই জন্য পড়ুন, যা পাবেন তাই পড়ুন।

২ . অকারণ চিন্তাভাবনা বন্ধ করুন

ভেবে দেখেছেন কখনও কখনও  কিছু জিনিস আপনার জিভের গোড়ায় থাকলেও কেন আপনি সেটা মনে করতে পারেন না ?

ব্লকিং নামক এক তত্ত্ব বলছে, আপনার মস্তিষ্কে নিউরন চেষ্টা করে আপনি যে তথ্যটি চাইছেন তা অনুসন্ধান করতে, কিন্তু কখনও কখনও ডানদিকের পরিবর্তে এটি বাম দিকে দিক বদল করে ফেলে। সুতরাং, নিউরন পরিকল্পিত গন্তব্যস্থলের পরিবর্তে পৌঁছয় লক্ষ্যহীন স্থানে।
এই কারণে আপনি এত কাছাকাছি পৌঁছেছেন মনে করেন, কিন্তু ঠিক সেখানে পৌঁছন না।

সমস্যা হল আপনি যত দৃঢ় ভাবেই চেষ্টা করুন, সক্রিয়ভাবে আপনি নিউরনকে সঠিক দিকে নিয়ে যেতে পারবেন না। বরং আপনাকে এই সব সম্পর্কে চিন্তা করা থামাতে হবে।
এর ফলে, আপনার মস্তিষ্ক একটু বিশ্রাম নিতে পারবে এবং যেহেতু বিষয়টি আপনার অবচেতনেই ঘোরাঘুরি করে, কিছুক্ষণ পরে তথ্যটি নিজে থেকেই ধরা দেবে।

একই জিনিস ঘটে যখন আমরা পরিকল্পনা বা কোনও সমস্যার সমাধান করার চেষ্টা করি।
 আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট মোড়ে যাচ্ছে, কিন্তু তারপর হটাৎ আমরা অন্য দিকে গিয়ে পৌঁছই ,যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না।

এটি ঘটে যখন কোনও কিছু করতেই হবে ভেবে আপনি জোর করে সেটা করার চেষ্টা করেন। পরিবর্তে, খানিক বিরতি নিন এবং তারপর সমস্যা সমাধান বা পরিকল্পনায় ফিরুন।
আগের সমস্যাটি আবার নতুন ভাবে ভাবতে আপনার মস্তিষ্কের মাত্র ২0 থেকে ৩0 মিনিট সময় লাগবে।

তারমানে এই নয় যে আপনি প্রথমবারেই সমাধান পেয়ে যাবেন।
 এই প্রক্রিয়াটিতে আপনার দিন, সপ্তাহ বা এমনকি বছরও লেগে যেতে পারে, তারপর আপনি পেতে পারেন আপনার কাঙ্খিত পরিকল্পনা।

আমি বলতে চাইছি মস্তিষ্ককে বেশি করে কাজে লাগানোর চেষ্টা করে আপনি নিজের কোনও উপকার করছেন না। এটা একটি জৈবিকপ্রক্রিয়া।

৩. প্রতিটি ব্যবসা পরিকল্পনার মূল্যায়ন করুন

পরিশেষে, খারাপ পরিকল্পনায় ভয় করবেন না।
প্রতি কোম্পানি এবং উদ্যোক্তা পরবর্তী সফল পরিকল্পনা খুঁজে চলেছেন, কিন্তু তাঁরা প্রায়ই এটা বুঝে উঠতে পারেন না যে সবচেয়ে ভাল পরিকল্পনা আসে অনেকগুলো ব্যর্থ পরিকল্পনার পর।
আপনি যদি শুধু ভাল পরিকল্পনার উপর আপনার সর্ব শক্তি দিয়ে মনোনিবেশ করেন, তাহলে আপনি সর্বোত্তম পরিকল্পনা থেকে বঞ্চিত হবেন। |

সুতরাং, খারাপ পরিকল্পনায় ভয় পাবেন না।
এমনকি কোনও পরিকল্পনা যদি এখন খারাপও মনে হয়, লিখে রাখুন ভবিষ্যতে তা কাজে লাগতে পারে।

অতএব, ব্যর্থ ব্যবসা পরিকল্পনার ভয়কে সরিয়ে রেখে, মনকে নিজ সৃজনশীলতা সঙ্গে খেলতে দিন।

আপনি একা বা অন্যদের সঙ্গে মিলে এই পরিকল্পনা করতে পারেন।
ভুল হওয়া পরিকল্পনা তৈরির প্রক্রিয়ার একটি অংশ মাত্র।
ঝুঁকি নিন, ভুল করুন, ভুল থেকে শিখুন।
কিভাবে একটি সৃজনশীল ব্যবসার পরিকল্পনা করবেন?





৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ নতুন ব্যবসা শুরু

যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন , তাহলে বেশি চিন্তা ভাবনা করে , 
অভাবনীয় অঙ্কের টাকা সংগ্রহের দরকার নেই। 
৫০ হাজার টাকা বিনিয়োগ করেও দারুন ব্যবসা শুরু করতে পারেন আপনি। 
৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মাধ্যমে আপনি, নতুন ব্যবসার দিকে এগিয়ে যেতে পারেন। 
ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা আপনাকে উন্নতিক শিখরে নিয়ে যাতে পারে। 
দেশের সবচেয়ে বড় ই কমার্স সংস্থাগুলি দেশের বহু ডিস্ট্রিবিউটার ও ডিলারকে নিজের সঙ্গে রাখতে চায়। 
ফলে এই ব্যবসা বেশ লাভজনক বলে দাবি অনেক বিশেষজ্ঞের। 
ইকমার্স সংস্থাগুলি অনেক ধরনের উৎপাদিত পণ্য বিক্রি করে। 
এই সংস্থাগুলির নেটওয়ার্ক অনেক কটি চ্য়ানেলের সঙ্গে জড়িত থাকে। 
এরা টিভিতে বিজ্ঞাপন দিয়ে থাকে। 
ফলে উৎপাদিত পণ্য বিক্রি করার সঠিক মাধ্যম হয়ে থাকে এরা। 
এই ওয়েবসাইটগুলি নিজেদের গ্রাহকদের পর্যন্ত অনেক সহজে পৌঁছে যায়।
 যদি আপনি আপনার জন্য কোনও সংস্থার ডিলারশিপ নেন , তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে ৫০ হাজার টাকা। 
তবে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য বিনিয়োগের খরচ একটু বেশি।
 সেক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে ১ লাখ টাকা। 
তবে ব্যবসা এগোনোর সঙ্গে সঙ্গে আপনি লাভের মুখ দেখতে পাবেন।
তবে উৎাপাদিত পণ্য রাখার জন্য গুদামের ব্যবস্থা আপনাকে করতে হবে। 
প্রয়োজন ডেলিভারি বয়-এরও। 
প্রত্যেকটি ডেলিভারির জন্য আপনি পাবেন ৮০০ টাকার মার্জিন। 
কিছু উৎপাদিত পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। একদিনে ৮ থেকে ১০ টি অর্ডার সহজে আসতে পারে আপনার কাছে। 
এই কাজে বুকিং পাওয়ার জন্য কিছু ব্য়ক্তির সঙ্গে জানা শুনো জরুরি, যাঁরা এই ধরনের কাজ করে থাকেন।
 

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

ছোট ব্যবসার আইডিয়া

ছোট ব্যবসায় আইডিয়াগুলো আরএমজি ইন্ডাস্ট্রি প্রফেশনালদের আগ্রহী করতে পারে।
নিচে উল্লেখ করা হলো:

ছোট ফ্যাক্টরি সেটাপ:
টেইলরিং বা ম্যানুফ্যাকচারিং বা মার্চেন্ডাইজিং অভিজ্ঞতা নিয়ে ছোট ফ্যক্টরি সেটাপ করা যেতে পারে। কিছু টেইলর নিয়োগ দিতে হবে।
পোশাক তৈরি করে শহরে খুচরা কিংবা পাইকারী বিক্রেতার নিকট বিক্রি করা যেতে পারে।
পন্য হিসেবে বেছে নেয়া যেতে পারে স্কুল ইউনিফর্ম, লেডিস কুর্তি, ছেলেদের শার্ট।

সাব-কন্ট্রাক্টিং বিজন্যাস:
ছোট ফ্যাক্টরি সেটাপ দিয়ে রপ্তানিকারক বা ডমেস্টিক ব্রান্ড এর জন্য কাজ করা যেতে পারে।
পিক সিজনে বড় ফ্যাক্টরি ও বায়িং হাউজগুলোতে উৎপাদন ক্ষমতার অধিক পরিমান অর্ডার আসে। নির্ধারিত সময়ে শিপমেন্ট নিমিত্তে সাব-কন্ট্রাক্টে কাজ করায়। এক্ষেত্রে বায়ার হ্যান্ডল করতে হবে না। মাল ম্যাটারিয়ালস কিনতে হবে না।
রপ্তানিকারকের কাছ থেকে কাটিং করা ফেব্রিক আসবে ব্যবসায়ের কাজ হবে শুধু সেলাই করা।

গার্মেন্টস পাইকারি ব্যবসায়:
কাজের অতিরিক্ত সময়কে ফলপ্রসু করতে চাইলে করা যেতে পারে পাইকারি ব্যবসায়।
উৎপাদনকারী ফ্যাক্টরি থেকে তৈরি পোশাক সোর্সিং করে এবং শহরের ছোট দোকানগুলোতে সরবরাহ করা যেতে পারে। বড় পরিসরে কিনে বিক্রি করতে পারলে মুনাফার পরিমানও বেশি হবে।

রপ্তানি পরবর্তী উদ্বৃত্ত পণ্যের দোকান:
বর্তমানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর রপ্তানিযোগ্য পণ্যের চাহিদা প্রচুর। সবাই চায় অতিরিক্ত টাকা খরচ না করে বিখ্যাত ব্যান্ডগুলোর ট্রেন্ডি পোশাক গায়ে জড়াতে। তাই তারা রপ্তানি পরবর্তী অতিরিক্ত পোশাক খোজে। রিজেক্টেড ও সারপ্লাস পণ্য বিক্রির দোকান খোলা হবে একটি লাভজনক ব্যবসায়।

যারা এই শিল্পে কাজ করেন বা করেছেন তারা জানেন যে, প্রস্তুতকারক অর্ডারকৃত পণ্যের চেয়ে বেশি পণ্য প্রস্তুত রাখেন। আবার অনেক সময় সম্পূর্ণ শিপমেন্টই বাতিল হয়ে যায় কোওয়ালিটি ইস্যু বা দেড়িতে শিপমেন্ট এর জন্য। ফ্যাক্টরি থেকে এসব পন্য কিনে আকর্য়নীয় মূল্যে বিক্রি করা যেতে পারে।

প্রিন্টিং এবং এ্যামব্রয়ডারি ইউনিট:
গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে প্রিন্টিং এবং এ্যামব্রয়ডারি হলো ভ্যালু এ্যডিং প্রসেস।
বর্তমান ফ্যাশন আমলে, পোশাককে ট্রেন্ডি করতে ডিজাইনাররা কালার ও প্যাচ যুক্ত করে। কিছু পন্য ছাড়া প্রায় সব ধরনের পণ্যেই প্রিন্ট অথবা এ্যামব্রয়ডারি অথবা দুটোই আশা করেন ক্রেতারা। প্রিন্টিং ও এ্যামব্রয়ডারির জন্য বিনিয়োগ করতে হবে মেশিনে।
এজন্য ছোট রপ্তানিকারকগন এই ভ্যালু এ্যাডিং প্রসেসিংটা অন্যদের থেকে করিয়ে নেন। তো, তাদেরকে সুবিধা দেয়ার মাধ্যমে ব্যবসায় করতে চাইলে, মুনাফাধর্মী হওয়া যাবে।

ওয়াশিং প্ল্যান্ট:
গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ বিভিন্ন ধাপে কাপড় ওয়াশ করতে হয়। আবার দেখা যায়, বায়ার ওয়াশ করা পন্য চায় এবং সাথে কিছু ফিচারও।
যেমন- ওয়াশ এর পর কিছু কিছু লুক ও হ্যান্ড ফিল। ছোট প্রস্তুতকারকদের সাধারনত ওয়াশিং প্ল্যান্ট থাকে না। এই অপশনটিকে ব্যবসায়ের সুযোগ হিসেবে দেখা যায়।

গার্মেন্টস বায়িং এজেন্সি:
যদি কোন এক্সপোর্ট হাউজ বা কোন বায়িং হাউজে কিছু বছর মার্চেন্ডাইজার হিসেবে কাজ করে থাকেন, তাহলে বায়ারদের সাথে আপনার ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। তাদের সাথে কন্টাক্ট করে অর্ডার নেয়ার ভালো সুযোগ থাকে। অর্ডার নিতে পারলে উৎপাদনকারী ফ্যাক্টরি থেকে অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে পারেন। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও স্যাম্পল রুম রাখতে হবে। এর জন্য প্রাথমিক ভাবেই কিছু মানবসম্পদ নিয়ে টিম করে কাজ করতে হবে।

ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস:
আরএমজি ইন্ডাস্টি এখন আইটি বেইজড হয়ে যাচেছ। ইআরপি সিস্টেম এবং অন্যান্য প্রযুক্তি সমাধান। যদি আইটি নলেজ ভালো থাকে এবং রপ্তানিকারকের সমস্যা সমাধানের জন্য প্রযোজনিয় টুল আবিষ্কার করতে পারে, তাহলে ভবিষ্যৎ উজ্জল। প্যাটার্ন মেকিং সলিউশন, প্রোডাকশন প্ল্যানিং, কাচামাল ব্যবস্থাপনা ইত্যাদি সুবিধা দিতে পারলে ব্যবসায় ভালো করতে পারবে।

উপরোল্লিখিত আইডিয়াগুলো প্রাথমিক দৃষ্টিতে ছোট মনে হচ্ছে।
তবে শুরু করতে পারলে একদিন এত ছোট থাকবে না।
বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, কোন ফ্যাক্টরি বা কোম্পানিই বড় ও প্রতিষ্ঠিত ছিলো না
শুরুতেই কেউ বড় পরিসরে শুরু করতে পারেন না।
ছোট আকারে শুরু করে উন্নত সেবা ও পন্য সরবরাহ করে ধীরে ধীরে বড় আকার ধারন করছে। তথ্যসূত্র: ইন্টারনেট।

ইনভেস্ট ছাড়া ১০ বিজনেস আইডিয়া

পকেটে যথেষ্ট টাকা নেই, কিন্তু চাইলে তারপরও দারুণ কিছু ব্যবসা করতে পারেন। 
ইন্টারনেটের যুগে আপনার কৗশল, বুদ্ধি আর সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দ্রুত আয় করতে পারেন। এজন্য খুব বেশি ইনভেস্টের দরকার নেই। 
তবে পরিশ্রম ছাড়া উন্নতি হবে না। 
Image result for make money without investmentইনভেস্ট ছাড়া ১০ বিজনেস আইডিয়া জেনে নিন যা আপনার বিজনেস শুরু করতে কাজে লাগবে:

১. গ্রুপ ইউটিউবার

এখন বড় ব্যবসা খাত ইউটিউব। 
ইউটিউব চ্যানেল জনপ্রিয় করতে পারলে আপনার ব্যবসা দাঢ়িয় যাবে।
কয়েকজনকে সাথে নিয়ে নেমে পড়ুন। 
যা থেকে অনেক টাকা আয় করতে পারবেন। ৩-৪ জন বন্ধু বান্ধব মিলে খুব সহজেই বানাতে পারেন মজার মজার অনেক ইউটিউব ভিডিও।

২.ওয়েব ডিজাইন ও এসইও

আপনি চাইলে বিনা মূল্যে কোর্স করতে পারেন। 
এক্ষত্রে সরকারি নানা কোর্স আছে যাতে কোর্স করার শেষে কিছু অর্থ দেওয়া হয়। 
সেগুলো আর আপনার প্রশিক্ষণ কাজে লাগিয়ে ফ্রিল্যান্স ব্যবসা শুরু করতে পারেন। 
আর্টিকেল লেখা, পডকাস্ট তৈরি, এসইও, গ্রাফিকস ওয়েব ডিজিাইনের মতো ব্যবসা শুরু করতে পারেন।

৩. অনলাইন টিউশনি

টিউসন করে আপনি যথেষ্ট ভালো আয় করতে পারবেন। 
এতে কোন পুজিঁর দরকার হয় না। 
বেকার বসে থাকার চেয়ে টিউসন করানো অনেক ভাল। 
কারন টিউসন করালে আপনার সরকারি চাকরির প্রস্তুতিও অনেক ভালো হবে। এটি সব থেকে ভালো উপায় আয় করার, বেকার বসে থাকার চেয়ে।

৪. হোম ডেলিভারী

আপনি কি জানেন, হোম ডেলিভেরী দিয়ে আপনি মাসে ৫০০০০ টাকা ও আয় করতে পারবেন। 
বিনা বিনিয়োগে আপনি সহজে হোম ডেলিভারী ব্যবসা করতে পারেন। 
বিভিন্ন প্রতিষ্ঠান হোম ডেলিভারির লোক খোজে। 
কয়েকজনকে নিয়ে একটি ব্যবসা দাড় করাতে পারেন।

৫. ফেসবুকে বেচা বিক্রি

এখন তো ফেসবুক লাইভে প্রচুর বেচাকেনা হয়। 
আপনার বন্ধু বান্ধব সহ সোশ্যাল মিযডিয়ায় অনেকেই অ্যাকটিভ। 
একটা ব্যবসা শুরু করুন। 
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল করতে শুরু করতে পারেন। 
কিছুদিনের মধ্যে ব্যবসা দাড়েয়ে যাবে।

৬. মোবাইল এবং ল্যাপটপ সারানো


আপনি চাইলে সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজে ব্যবসা দাড় করাতে পারেন। 
সার্ভিসিংয়ের পাশাপাশি নিজে নতুন পণ্য বিক্রি করে আয় করতে পারেন। 
প্রয়োজনে নিজে ট্রেড লাইসেন্স করে নিজের ব্যবসা করুন।

৭. ফটোগ্রাফি

আপনি কি ভালো ছবি তোলেন? 
আপনার কাছে তাহলে এটলিস্ট ভালো মানের ক্যামেরা, ক্যামেরা মোবাইল থাকার কথা।
 তা না থাকলে একটু ভালো ফটোগ্রাফি শিখুন। 
ভালো ক্যামেরা ও মোবাইল ম্যানেজ করুন। সেটা কাজে লাগিয়ে ফটোগ্রাফরি ব্যবসায় নামুন। 
দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ব্যবসা এখন জনপ্রিয় হচ্ছে। আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করতে পারবেন। 
অনেক সাইটে ছবি বিক্রি করা যায়।

৮. লোকাল গাইড

আপনার কি গুগল ম্যাপ সম্পর্কে ভালো ধারণা আছে? 
নিশ্চয়ই এলাকার সব ইতিহাস জানেন। 
এলাকার খুটিনাটি পথ ঘাট, আইনকানুন জেনে লোকাল গাইড হিসেবে কাজ শুরু করে দিতে পারেন। 
নিজের ওয়েবসাইট তৈরি করে ব্যবসা প্রসার করতে পারবেন।

৯. ই-কমার্স

আপনার এলাকার বিখ্যাত পণ্যটি অনলাইনে বিক্রি শুরু করে হয়ে যেতে পারেন ব্যবসায়ী। 
অনেকেই এখন এ ব্যবসায় সফল।

১০. গবাদি পশু ও খামার

এখন অনলাইনে গরুসহ নানা পশুর ব্যাপক চাহিদা। 
এ সুযোগ নিতে পারেন। গরু মোটাতাজা করা থেকেে শুরু করে এলাকায় ফ্রেশ খামার বা বাগান করুন। 
মাছ চাষও করতে পারেন। এরপর অনলাইন কাজে লাগিয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠুন।
 (উদ্যোক্তার খোঁজে )